ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাইজুলকে গ্রেফতার করা হয়েছে।

আজ তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও বিশেষ মিডিয়া টিমের সদস্য শায়রুল কবির খান আটকের খবর নিশ্চিত করেছেন।

আটক বিএনপি প্রার্থী তাজউদ্দীন আহমেদ তাইজুলকে ছাড়ানোর জন্য বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বংশাল থানায় গেছেন।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দলগুলো প্রার্থী মনোনয়ন দিয়েছেন। নির্বাচন কমিশনও প্রার্থীতা চূড়ান্ত করেছেন।
এএস