মানবতাবিরোধী অপরাধের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও একদিন বিচার করা হবে, তা কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, খালেদা জিয়া যুদ্ধপারাধীদের পক্ষ অবলম্বন করেছেন। তিনি যুদ্ধপারাধীদের গাড়িতে সোনার বাংলার পতাকা তুলে দিয়েছেন। এই বাংলার মাটিতে তারও একদিন বিচার করা হবে।
তিনি বলেন, বাঙ্গালীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বঙ্গবন্ধু ও জেলহত্যার বিচার বন্ধ করে দিয়েছেন।
'সরকার অবৈধ' বিএনপি নেতাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার অবৈধ নয়। সারাবিশ্ব এই সরকারকে বৈধতা দিয়েছেন। খালেদা জিয়া ও তার স্বামী অবৈধভাবে ক্ষমতায় এসেছে।প্রকৃত পক্ষে খালেদা ও তার দল বিএনপি অবৈধ।
আলোচান সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপ নেতা সৈয়দ সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এমআর





