বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের ঢাকা বার শাখার আইনজীবীরা মানববন্ধন করছেন। জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম’ রাষ্ট্রপতি দাবি করার প্রতিবাদে এ মানববন্ধন করছেন।
বুধবার দুপুর ১২টা থেকে তারা এ মানববন্ধন পালন করছেন।
মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লা আবু, ঢাকা বারের সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাদল, খন্দকার আব্দুল মান্নান, কাজী নজিবুল্লা হিরু, হেমায়েত উদ্দিন, একেএম আমিন উদ্দিন মানিকসহ শতাধিক আইনজীবী।
সম্প্রতি লন্ডনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম’ রাষ্ট্রপতি বলে দাবি করেন। পরবর্তীতে গত ২৭ মার্চ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াও একই দাবি করেন।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি) // এসএইচ[/b]