বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শালিন হওয়ার পরামর্শ দিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলেচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
হাছান মাহমুদ বলেন, তারেক রমানের বক্তব্য শুনলে মনে হয় তার মা-বাবা তাকে শিষ্টাচার শিখান নি। বিএনপিতে অনেক জ্ঞানী-গুনী নেতা রয়েছেন। তারা যেন তারেক রহমানকে শিষ্টাচার শিক্ষা দেন। তাও যদি না হয় তাহলে লন্ডনে অনেক শিষ্টাচার শিক্ষা ও শালিন হওয়ার কেন্দ্র রয়েছে তারেক রহমান যেন সেখান থেকে শালিনতা শিখে নেয়। এতে তারেক রহমান ও তার দলের জন্য মঙ্গল হবে।
তিনি বলেন, গাজার উপর ইসরাইলি বর্বরতার জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব করা হয়েছে। পৃথিবীতে এটা নজিরবিহীন। কিন্তু বিএনপি ও বাংলাদেশের ইসলামী দলগুলো এ ব্যাপারে কোন মন্তব্য করেন নি। কিন্তু তারা নিজেদেরকে ইসলামের ধারক-বাহক হিসেবে পরিচয় দেয়। এটা অত্যান্ত লজ্জাস্কর ব্যাপার।
তিনি আরও বলেন, শান্তিতে নোবেল পেয়েছেন ড. ইউনূছ। অথচ ফিলিস্তিন ভূখন্ডে গাজা উপত্যাকায় নির্বিচারে ইসরাইলি সেনাদের হামলার ব্যাপারে আজ পর্যন্ত তিনি মুখ খোলেন নি।
বিএনপির আন্দোলনের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি একের পর এক আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে। দিন ক্ষণ ঠিক করে আন্দোলনে না নেমে তারা এখন জনগণের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী সামশুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
ঢাকা, এমআর, ৩ সেপ্টেমবর, টাইমনিউজবিডি.কম, এসআর





