আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা দিনে-দুপুরে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করে। বর্তমানে ঘটে যাওয়া হত্যা-গুমে সেই বিএনপি নেতাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের সবাইকে নিয়ে আমরা গুম-হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসবো। যারা গুম-হত্যার রাজনীতি করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে হতাশার গহ্বরে নিমজ্জিত হয়েছে বিএনপি। তারা এখন বিদেশীদের কাছে ধরণা দিচ্ছে। আমরা দেখেছি বিদেশীরা বরাবরই উদ্বিগ্ন। গতকাল অনেকে (ইইউ) হত্যা-গুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।আমি বলবো তাদের দেশেও হত্যা-গুম হয়। তখন সেখানে কারা উদ্বেগ প্রকাশ করেন।
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, উপ-কমিটির সহ সম্পাদক গোলাম সরওয়ার কবির, আসাদুজ্জামান দূর্জয়, সম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৯ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
হত্যা-গুমে বিএনপির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা দিনে-দুপুরে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করে। বর্তমানে ঘটে যাওয়া হত্যা-গুমে সেই বিএনপি নেতাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের সবাইকে নিয়ে





