আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,  অর্বাচীন বক্তব্যের জন্য তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে। তা না হলে আইনি ব্যবস্থা নিয়ে তারেকসহ বিএনপি নেতাদের বিচারের মুখোমুখি করা হবে। শেখ মুজিবকে অবৈধ প্রধানমন্ত্রী ও জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করায় তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের কঠোর সমালোচনা করে তিনি এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সুরঞ্জিত একথা বলেন।
তিনি বলেন, এসব বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে তারেক রহমান ও বিএনপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। পাকিস্তানী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই তারেককে দিয়ে এসব কথা বলিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ // জেআই[/b]