খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি জঙ্গিবাদ এবং সন্ত্রাসের মাধ্যমে একুশের চেতনাকে ধ্বংস করছে। নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে বিএনপির অপরাজনীতিকে নস্যাৎ করতে হবে।

শনিবার সকালে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এখনও সময় আছে সঠিক পথে আসেন। দেশব্যাপী যে জ্বালাও-পোড়াও শুরু করেছেন তা বন্ধ করে সঠিক পথে আসেন।

এমআর/ এআর