সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে ষড়যন্ত্রের প্রতিবাদে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে সকাল পৌনে আটটায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে এক সংক্ষিত সমাবেশে মিলিত হয় তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন। উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাইফুর রহমান, কিরণ, আব্দুল হান্নান, এ্যড. কামরুল, ইমরান হাসান তারিফ ও রাবিউল প্রমূখ।
সমাবেশে মাওলানা দেওলাওয়ার হোসাইন বলেন, সরকার দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর জন্য সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র করছে।
কিন্তু তৌহিদী জনতা তা মেনে নেবে না বরং যেকোন মূল্যে রুখে দেবে। তিনি সরকারের ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
কোতয়ালী থানা: হরতালের সমর্থনে কোতয়ালী থানার উদ্যোগে সকাল ৬.১৫ টায় এক বিক্ষোভ মিছিল রাজধানীর বাবু বাজার থেকে নয়াবাজারে অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন এ কে গিয়াস উদ্দিন, ডা: নুরুল আলম, অধ্যক্ষ আলমগীর হোসেন, আবু বকর, শাহজাহান, গোলাম আযম প্রমুখ।
লালবাগ থানা: হরতালের সমর্থনে লালবাগ থানার উদ্যোগে সকাল ৬.১৫ টায় এক বিক্ষোভ মিছিল রাজধানীর নবাবপুর সড়কে অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন আবু আনাম, মহসিন, শাহ আলম, শহীদুল ইসলাম ও রাশেদ প্রমুখ।
বংশাল থানা: থানা আমীর আজমল হোসেন এর নেতৃত্বে সকাল ৬ টায় আলাউদ্দিন সড়ক থেকে শুরু হয়ে এক বিক্ষোভ মিছিল নয়াবাজার গিয়ে শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান, তোফাজ্জল হোসেন, মনির হোসেন, রাসেদ সিদ্দিকী, মো: শামীম, ফজলে আজিম, কাদের মোল্লাহ, আমীর হোসেনসহ প্রমুখ।
মুগদা থানা: সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে জামায়াতের ডাকে হরতালের সমর্থনে রাজধানীর মুগদা পুকুরপাড় এলাকায় সকাল ৭টায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মুগদা থানা।
উপস্থিত ছিলেন আবু রিফাত, ফাহিম আহমেদ, খলিলুর রহমান, এ সামাদ প্রমূখ।
সবুজবাগ থানা: বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ডাকা হরতালের সমর্থনে রাজধানীর বনশ্রী এলাকায় সকাল ৭টায় বিক্ষোভ মিছিল করে সবুজবাগ থানা জামায়াতের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন আবু মাহি, রানা, মনির উদ্দিন, বজলুর রহমান, এ্যাডভোকেট ফারুখ প্রমূখ।
কামরাঙ্গীরচন থানা: কামরাঙ্গীরচর থানার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সকাল ৬.১৫ টায় নবাবগঞ্জ বেড়িবাধ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে সেকশন ঢালে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম,আবু হানিফ, সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, ছাত্রনেতা আনিসুর রহমান ও সাজ্জাদ প্রমুখ।
যাত্রাবাড়ি পশ্চিম: যাত্রাবাড়ি পশ্চিম থানার উদ্যোগে এক মিছিল সকাল ৬.৩০ টায় শহিদ ফারুক সড়কে অনুষ্ঠিত হয়। থানা আমীর ও মহানগরী মজলিসে শূরার সদস্য আবু ফতেহের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের সভাপতি সাদেক বিল্লাহ, রাসেল, নওশের, আব্দুল আউয়াল, মনির, আলমগীর প্রমুখ।
চকবাজার থানা: জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে রাজধানীর চকবাজার থানার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সকাল ৬.১৫ টায়
বিমানবন্দর থানা: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ দেশব্যাপি সকাল-সন্ধা হরতালেরর সমার্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার উদ্যোগে সকাল ৬.৩০ ঘটিকায় বিমানবন্দর সংলগ্ন আসকোনা বাজার এলাকায় একটিবিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বাজারের মুল রাস্তা প্রদক্ষিণ শেষে এক পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল জামায়াত নেতা আবুল হাসেম, সাব্বির সওদাগর সামিম হোসেন,মোঃ শাহ আলম ইন্জিঃ রুহুল হকও ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি আমিনুর রহমান।
মিরপুর পশ্চিম: হরতালের সমর্থনে আজ একটি মিছিল অনুষ্ঠিত হয়। এত উপস্থিত ছিলেন জামায়াত নেতানুরুল ইসলাম আকন্দ, জাহাঙ্গীর কবির, আহামাদুল্লাহ, বেলায়েত হোসাইন, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, রজব আলী, ইদ্রিস খান, ইমরান হোসাইন প্রমুখ।
মিরপুর পূর্ব : সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্ত্রের প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মিরপুর পূর্ব থানা এক বিক্ষোভ মিছিল করে। ঢাকা মহানগরীর কর্ম পরিসদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিলটি মিরপুর ২ নং ৬০ ফুট রাস্তায় শুরু হয়ে বরেক মোল্লার মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্যমে শেষ হয় । উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরার অন্যতম সদস্য ও থানা সেক্রেটারি জনাব আব্দুল্লাহ জুবায়ের, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মুয়াজ, মীতুল, মাহবুব, সেলিম, ইছাহাক, আসাদ ও শিবির নেতা এনামুল হক, মোত্তাকিম প্রমুখ ।
কাফরুল থানা: কাফরুল থানা আমীরের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন থানা সেকেটারি, সেলিম খলিফা, শাহআলম, খবির,ছাত নেতা আহসান হাবিব, আল আমিন প্রমুখ।
তুরাগ থানা: নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মেজবাহ উদ্দিন নায়েম, সাইদুর রহমান মোল্লা, ইয়ামিন, রুবেল প্রমুখ। দিয়া বাড়ী থেকে মিছিলটি শুরু হয়ে বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হয়।
খিলখেত থানা: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ দেশব্যাপি সকাল-সন্ধা হরতালেরর সমার্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর খিলখেত থানার উদ্যোগে সকাল ৬.৩০ ঘটিকায় বিশ্বরোড সংলগ্ন বনরুপার গেইটের দক্ষিণ পাসে খাপাড়া চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি মুল রাস্তা প্রদক্ষিণ শেষে এক পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন থানা আমির মোঃ হোছাইন আহমেদ জামায়াত নেতা ছলিমুল্লা, হাবিবুর ররহমান, আবুল বাসার, মোহম্মদ উল্লাহ, আতিকুর রহমান ও ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি আবু নাইম সেক্রেটারি ছারওয়ার।
কদমতলী পুর্ব: হরতালের সমর্থনে আজ সোমবার পাটের বাগ এলাকায় সকাল ৭ টায় মিছিল হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আমিরুল ইসলাম, মনির হোসেন, কামাল হোসেন, দলিল, আলিম,ছাত্র নেতা খুরশিদ, মুস্তফা,ও শাহবুদ্দিন।
কদমতলী পশ্চিম: মুরাদপুর মাদ্রাসা রোড সকাল ৭টায় থানা সেক্রেটারী মহিনউদ্দিন প্রফেসর এন আহমদ কবির হোসাইন, ছাত্রনেতা আবদুর রহমান, টিপু সুলতান প্রমুখ ।
এমবি





