অন্যায় ভাবে ছাত্রশিবির পাবনা শহর শাখার সাহিত্য সম্পাদক আরিফুল ইসলামকে গ্রেপ্তার এবং তাকে নিয়ে মিথ্যা নাটক সাজানোর চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, গতকাল সকালে ফজরের নামাজের সময় মসজিদ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি একটি বিশেষ মহলের ইশারায় তাকে নিয়ে নাটক সাজানোর চেষ্টা করছে পুলিশ। যা তারা অতীতেও করেছে।
পবিত্র রমজান মাসে একজন নামাজিকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে পুলিশের নাটক সাজানোর এই অপচেষ্টার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
আমরা হুঁশিয়ার করে বলতে চাই, তিনি ছাত্রশিবিরের সক্রিয় নেতা। ন্যাক্কারজনক ভাবে তাকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র বা নাটক সহ্য করা হবেনা।
আমরা অবিলম্বে নিরপরাধ শিবির নেতা আরিফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী করছি।
এফএফ





