বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে আকজের সমাবেশে আসতে আমাকে বাধা দেয়া হয়েছে। তিনি বলেন, আমি যাতে বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিতে না পারি সেজন্য পথে পথে বাধা দেয়া হয়েছে।

তিনি বলেন, বহু দলীয় গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই, দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার বিকেল ৪টা ৮ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। এর আগে বি‌কেল সোয়া তিনটায় ম‌ঞ্চে উপস্থিত হন তিনি।

বিএনপি আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, যাতে ঢাকায় মানুষ আসতে না পারে সেজন্য সারা দেশে বাধা সৃষ্টি করা হয়েছে।

এএস