সম্প্রতি বিএনপি চেয়যারপার্সন বেগম খালেদা জিয়ার বিভ্রান্তিমূলক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে আজ গণভবনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী বলে মন্তব্য করে অভিনন্দন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ।
নেতৃদ্বয় বলেন, বিশ্বব্যাপি পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে বরাবর সোচ্চার, চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ একটি আধুনিক পরিবেশবান্ধব ও যুগোপযোগী পদক্ষেপ।
জার্মান, পোল্যান্ড, জাপান, চীন, ভারত ও অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বহু উন্নত রাষ্ট্রেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এসব রাষ্ট্রের সচিত্র প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণীয় যুক্তিযুক্ত বক্তব্য সকলকেই মোহিত করে।
৯১৫ একর অকৃষি জমি যেখানে কোন মানুষের বসতভিটা ছিল না অথচ এর বিরুদ্ধে মিথ্যে প্রচারনা চালাছে একটি চিহ্নিত ষড়যন্ত্রকারী মহল।
নেতৃদ্বয় খালেদা জিয়াসহ রাতজাগানিয়া টকিস্টদের সত্যের অপলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসএম





