বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িতে ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি এবং বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, অবৈধ সরকার ক্ষমতার নেশায় সম্পূর্ণ উম্মাদের মত আচরণ করছে। গণতান্ত্রিক রীতি-নীতিকে তোয়াক্কা না করে তারা দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। দেশকে বিরোধী দল বিহীন করে ক্ষমতা চিরস্থায়ী করার লোভে তারা বিএনপির মত একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসনকে হত্যার উদ্দেশ্য তাঁর গাড়িতে হামলা ও গুলি বর্ষন করেছে।

অন্যদিকে তৃনমূল রাজনীতির জনপ্রিয় নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, এদেশের ভবিষ্যত রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করছে। নেতৃদ্বয় হুশিয়ার করে দিয়ে অবৈধ সরকারের উদ্দেশে বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র হলে এ দেশের জনগন প্রতরোধ যুদ্ধ ঘোষণা করবে। আর জাতীয়তাবাদী ছাত্রদল দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে দেশনেত্রীর ওপর হামলা কারী ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেবে।

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িতে ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলা ও গুলি এবং বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগমী শনিবার (২৫ এপ্রিল ২০১৫) দেশের সকল জেলা , মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক এ কর্মসূচী ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট ইউনিট সমূহকে তা যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

জেআই