দরিদ্র মানুষের জন্য এমন কিছু নাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেননি। প্রয়োজনে তিনি নিজের গায়ের কাপড়ও অন্যদের দিয়ে দিবেন। ইনিই হলেন বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা।

শনিবার রাজধানীর নাট্য মঞ্চে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ মন্তব্য করেন।

সমবায়ী কৃষকদের ৫ হাজার টাকা কৃষি ঋণ মওকুফের প্রস্তাবটি আগামী মন্ত্রীসভায় উত্থাপন করা হবে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। যেহেতু সমবায় আওয়ামী লীগ চালু করেছে তাই বিএনপি চেষ্টা করেছে কি করে এটা ধংস করা যায়।

আমাদের দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ দীর্ঘদিন পরে হলেও বুঝতে পেরেছেন বঙ্গবন্ধু জাতির পিতা। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ