বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠক ডেকেছেন জোটের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফরসহ দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং জোটের করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জারিফ