বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থান ও আগামী দিনের আন্দোলন সংগ্রামের রুপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে ১০ নভেম্বর চেয়ারপারসনের উপদেষ্টা ও ১১ নভেম্বর বিএনপির ভাইসচেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এমএইচ/ এআর