ঝিনাইদহে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়, পরপর ৮ জন মেধাবী ছাত্রকে হত্যা এবং গুমকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

বুধবার সকাল ৮টায় শাখা সভাপতি জামিল মাহমুদের নেতৃত্বে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামিল মাহমুদ বলেন, একের পর এক নিরপরাধ মেধাবী ছাত্রকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে সরকার ঝিনাইদহকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, জঙ্গি দমনের ব্যর্থতা ঢাকতে ছাত্রশিবির নেতাকর্মীদের নির্যাতন করে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রশিবির কখনো জঙ্গিবাদে বিশ্বাস করে না। অচিরেই ছাত্রশিবিরকে জড়িয়ে জাতিবিধ্বংসী এই ব্লেম গেম বন্ধ করুণ। জাতি আপনাদের মিথ্যাচার সম্পর্কে সজাগ। মেধাবী ছাত্র হত্যা আর ব্লেম গেম করে জাতি তথা দেশকে ধ্বংস করা যায় মাত্র, অবৈধ ক্ষমতায় টিকে থাকা যায় না।

এসময় বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি আজিজুল ইসলাম সজিব, আইন সম্পাদক দেলোয়ার সম্পাদক, স্কুল কার্যক্রম সম্পাদক জোবাইদুল ইসলামসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এআই