প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের নেত্রী, তার বিজয় হবেই হবে। কেউ তা ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি আরো বলেন, খালেদা জিয়া খুনি ও জঙ্গীদের নেত্রী। তার সাথে কোনো সংলাপ হতে পারে না, হবে না।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে বিরোধী জোটের অবরোধ-হরতাল প্রতিবাদে ১৪ দলের গণমিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

এছাড়া উক্ত গনমিছিলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া ফোর-টুয়েন্টি, তার ডাকে কেউ সাড়া দেয়না। তার কচু গাছের সাথে ফাঁসি দেয়া উচিত।

এ সময় বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতালের প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন ১৪ দলের মূখপাত্র স্বাস্থ্যমন্ত্রী নাসিম। আগামী ৮, ৯ ও ১০ মার্চ সারাদেশে পদযাত্রা করবে ১৪ দল।

এ সময়  আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন, শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ১৪ দলের নেতৃবৃন্দ।

 

এমআর/ইআর