সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যই এ বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতি ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে বিলুপ্ত করতে হবে মাহবুবুউল আলম হানিফের এমন বক্তব্যর জবাবে ফখরুল বলেন,এই কথার মধ্যে দিয়ে সরকারের ফ্যাসিবাদি চরিত্র ফুটে উঠেছে। একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে বিলুপ্ত করার কথা কেউ বলতে পারে না। স্বৈরাচারী চিন্তা  থেকেই তারা এ ধরনের বক্তব্য দিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার অবৈধ ও অনৈতিক সরকার। ৫ তারিখের নির্বাচন ছিল অবৈধ। জনগণের অর্থ যারা ব্যবহার করছে এটা কতটা যুক্তিসঙ্গত। বাজেটের তো প্রশ্নই আসে না।
মির্জা ফখরুল বলেন,বর্তমান সরকার বিদেশের সমর্থন পেতে পারে কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি পারবে না। তারা আজ জনগণ থেকে বিছিন্ন।
তিনি (জিয়াউর রহমান) উপলদ্ধি করেছিলেন শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। তাই তিনি শিশুদের মেধা বিকাশের জন্য শহীদ জিয়া শিশু একাডেমী, শিশু পার্ক ও শিশু মন্ত্রনালয় করেছেন বলে জানান।
সংগঠনের চেয়ারম্যান আবুল হাশেম রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,  বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জিসাস মহাসচিব মতিয়র রহমান প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]