দেশের বিশিষ্ট কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারের নিখোঁজের ঘটনা দেশের জন্য খুবই উদ্বেগজনক বলে আখ্যায়িত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তারা বলেছেন, ফরহাদ মজহারের মত একজন গুরুত্বপূর্ণ নাগরিককে অপহরনই প্রমান হয়েছে বাংলাদেশের আভ্যন্তরিন নিরাপত্তাও আজ  প্রশ্নবিদ্ধ। অপহরনের পর বহু সময় অতিক্রান্ত হলেও দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তার কোন খোজ দিতে না পারায় দেশবাসী আতংকিত ও উদ্বিগ্ন।

নেতৃদ্বয় বলেন, ফরহাদ মজহারের মত একজন গুরুত্বপূর্ণ নাগরিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্র যখন ব্যর্থ হয় তখন শাসকদের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়াটা অতি স্বাভাবিক। আর রাষ্ট্রের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিলে তা কখনো রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

নেতৃদ্বয় ফরহাত মজহারকে দ্রুততম সময়ে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে জরুরী পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

এমবি