বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, অবৈধ সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাগরিক স্বাধীনতাকে নির্মমভাবে দমন করছে। পাশাপাশি গণতান্ত্রিক নিয়ম-পদ্ধতি এবং নির্বাচনী রায়ের মধ্য দিয়ে জনগণের চুড়ান্ত সিদ্ধান্ত দেবার ক্ষমতাকে আটকে ফেলেছে অবৈধ এ সরকার।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদসহ অনেকে।
রুহুল কবীর রিজভী বলেন, সরকার সন্ত্রাসকে রাষ্ট্রীয় দর্শনে রূপ দিয়েছে। বিরোধী নেতা-কর্মীদের ক্রসফায়ারের নামে সরাসরি হত্যা, বানোয়াট মামলা দায়ের করে গ্রেফতার, জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় জেলগেট থেকে গ্রেফতার করা যেন আইন শৃঙ্খলা বাহিনীর জরুরী দায়িত্ব হিসেবে দেখা দিয়েছে। আর এই সমস্ত গ্রেফতারের নামে পুলিশী বানিজ্য গোটা সমাজকেই নৈরাজ্যের জমাট অন্ধকারে তলিয়ে দিচ্ছে।
রিজভী অভিযোগ করেন, দেশে বিরাজমান এই বিভিষিকার মধ্যে চলমান উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৫ই জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার হারা জনগণ উপজেলা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের যতটুকু সুযোগ পাচ্ছে ততটুকুই জাতীয়তাবাদী শক্তির পক্ষে রায় ঘোষণা করছে। আর এই কারণেই ক্রোধে কান্ডজ্ঞান হারিয়ে ফেলেছে বর্তমান অবৈধ সরকার।
তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেন, অব্যাহত সহিংসতা এবং দখলদারিত্বের দাপট সত্বেও ক্ষমতাসীন দল বিজয়কে নিজেদের অনুকুলে ছিনিয়ে নিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নির্বাচন কেন্দ্রে তাদের এই সশস্ত্র আধিপত্য বিস্তারের তান্ডব যাতে জনগণ ভুলে যায় তার জন্য দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেফতার করেই ক্ষান্ত হচ্ছে না, এখন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও পালাক্রমে গ্রেফতার করা হচ্ছে।
অবৈধ ক্ষমতা দখলকারী সরকার নিজেদের অন্যায়, অপরাধ ও অপকর্মের জন্য জনগণের নিকট জবাবদিহিতার ভয়ে অভিনব দু:শাসনের জাল বুনে যাচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের সেই চক্রান্ত জালেরই শিকার বলেও তিনি দাবী করেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই গ্রেফতার অন্যায় এবং প্রতিহিংসামূলক, বিরোধী কণ্ঠকে শ্বাসরোধ করার শামিল বলে মন্তব্য করেন তিনি।
[b]ঢাকা, এমএইচ, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
বিরোধী নেতাদের নাগরিক স্বাধীনতাকে নির্মমভাবে দমন করছে সরকার: রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, অবৈধ সরকার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাগরিক স্বাধীনতাকে নির্মমভাবে দমন করছে। পাশাপাশি গণতান্ত্রিক নিয়ম-পদ্ধতি এবং নির্বাচনী রায়ের মধ্য দিয়ে জনগণের চুড়ান্ত





