রাজধানীর পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে পান্থপথ হক চেম্বার ভব‌ন ও তার আশপাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।

শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পান্থপথ এলাকা থেকে ২০-২৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জেড/এমএনজে