সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সোমবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা পর্যন্ত।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন।

এমবি