বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, দেশে এখন গণতন্ত্রের নামে ফ্যাসীবাদ আর শাসনের নামে অপশাসন চলছে। সেই সংগে চলছে গণতন্ত্র ধ্বংসের মহোৎসব। চলমান গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্যের কোন বিকল্প নাই।
শুক্রবার বিকালে নয়াপল্টনস্থ দলীয় মিলনায়তনে বাংলাদেশ যুব কল্যাণ পার্টি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
যুবকল্যাণ পার্টির আহবায়ক নুরুল আফসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোন্তফা ভুইয়া, কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, জাগপা যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, অর্থ সম্পাদক নুরুল কবির ভুইয়া, দপ্তর সম্পাদক আল-আমিন ভুইয়া রিপন, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্যা, নগর সভাপতি আলী হোসেন ফরায়েজী, যুব কল্যাণ পার্টির খান মোঃ আবদুল মোনীম, ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





