গত ২৭ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউনে ‘উত্তর-দক্ষিণে ভাগ হলো ঢাকা মহানগরী জামায়াত’ শিরোনামে যে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর পল্টন থানার ভারপ্রাপ্ত আমীর আমিনুল ইসলাম।
আজ ২ নভেম্বর এক বিবৃতিতে আমিনুল ইসলাম বলেন, বাংলাট্রিবিউন দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল। তাই দেশের মানুষ এই গণমাধ্যমটির কাছ থেকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ট সংবাদই আশা করে।
কিন্তু গত ২৭ অক্টোবর বাংলাট্রিবিউন ‘উত্তর-দক্ষিণে ভাগ হলো ঢাকা মহানগরী জামায়াত’ শিরোনামে আমাকে উদ্ধৃত করে যে অসত্য, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত সংবাদ পবিবেশন করেছে সংশ্লিষ্ট প্রতিবেদক এ বিষয়ে আমার সাথে কোন কথা বলেননি বা তার পক্ষ থেকে কোন যোগাযোগও করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট প্রতিবদেককে আমি ব্যক্তিগত ভাবে চিনিও না। সংশ্লিষ্ট নিউজের সাথে আমার দূরতম কোন সম্পর্ক থাকার প্রশ্নই আসেনা।
এছাড়াও প্রতিবেদনে আহসান হাবিব ও উমর ফারুকের নামে যে দুই জনের উদ্ধৃতি দেয়া হয়েছে তাদের কারও সাথেই সংশ্লিষ্ট প্রতিবেদকের কোন যোগাযোগ বা কথা হয়নি, এমনকি তারাও তাকে চিনেন না। মূলত হীন উদ্দেশ্যেই আমার বরাত দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা যেমন কল্পনাপ্রসূত, বিভ্রন্তিমূলক তেমনি পেশাদারিত্ব ও সাংবাদিকতা নীতিমালার সুষ্পষ্ট লংঘন।
তিনি আর ও বলেন, আমি অত্র প্রতিবাদটি যথাযথ স্থানে প্রকাশ করার ও ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য বাংলাট্রিবিউন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিবেদকের প্রতি আহবান জানাচ্ছি।
এআাই





