বিএনপিকে উদ্দেশ্য করে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘যদি পায়ে পাড়া দিয়া, ঝগড়া করেন, তাহলে পা ভাইঙ্গা হাতে ধরাইয়া দিমু’।
মন্ত্রী বলেন, আগামী ৩০ আগস্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভার আয়োজন করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ। ওইদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দলের কিছু কুলাঙ্গার মিলে ৩০ আগস্ট ঢাকায় কর্মসূচি দিয়েছে। তারা ঝগড়া করতে চায়। তবে তারা যদি পায়ে পাড়া দিয়া, ঝগড়া করেন, তাহলে পা ভাইঙ্গা হাতে ধরাইয়া দিমু।
মঙ্গলবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে “মহিলা শ্রমিক লীগ” আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭০ বছর বয়সে মিথ্যা জম্মদিনে কেক কেটে ফূর্তি করা নিম্ম মানসিকতার পরিচয়। শোকের মাসে শোক পালন করুন। না হলে কপালে শনি আছে।
তিনি বলেন, জামায়াতের সাথে যারা হাত মিলায় ও যুদ্ধাপরাধীদের যারা রক্ষা করতে চায়।তাদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর আগে বাংলাদেশে আর কোন সংসদ নির্বাচন হবে না।
সংগঠনের সভাপতি রওশন জাহান সাথীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
ঢাকা, এমআর, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





