টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ হচ্ছে আজ বুধবার বিকাল ৫টায়।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়েছে। চলবে আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত।
উপরিউক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা  দিতে হবে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) মোট ৮টি ফরম বিক্রি হয়েছে। জমা পড়েছে ২টি।
[b]ঢাকা, এমআর, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]