জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার প্রতিবাদে ডাকা হরতালে রাজধানীতে পুলিশের বাধা, হামলা, লাঠিচার্জ ও গ্রেফতারের নিন্দা-প্রতিবাদ, গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি এবং সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে ঢাকা মহানগরীতে হরতাল কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করায় সকল স্তরের নগরবাসীর প্রতি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতেই ইসলামী।
জামায়াতের পাঠানো এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যে একজন জননেতা ছিলেন তা তার জানাজায় লোক সমাগম থেকেই পরিস্কার। সরকারের সকল বাধা-প্রতিবন্ধকতা, ভয়-ভীতি, হামলা-গ্রেফতার উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার শোকার্ত জনতা নামাজে জানাজায় অংশ নিয়েছে।
জানাজা থেকে গ্রেফতার-কারাদন্ডও জনতার শ্রোতকে রুখতে পারেনি। সারাদেশে গায়েবান জানাজাগুলোও জনসমুদ্রে পরিণত হয়েছিল। দেশের বাইরেও গায়েবানা জানাজায় শোকার্ত মানুষের ঢল মেনেছে। এ থেকে প্রমাণ হয় জীবিত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের চেয়ে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ অনেক বেশী শক্তিশালী।
তিনি বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের হত্যার প্রতিবাদে মানুষ মূখর হয়ে উঠেছে। জনগণ হরতাল কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। কিন্তু সরকার শান্তিপ্রিয় জনতার উপর আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে রাজধানীতে ত্রাসের সৃষ্ঠি করেছে।
পুলিশি হামলা, লাটিচার্জ গ্রেফতার থেকে সাধারণ পথচারীরাও রেহাই পায়নি। রাজধানীর ফকিরাপুল থেকে মোটর সাইকেল যোগে পেশাগত দায়িত্ব পালনের জন্য কোর্টে যাওয়ার পথে পল্টন মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন ও নূর মোহাম্মদ মন্ডলকে গ্রেফতার করে প্রথমে পল্টন মডেল থানায় নেয়া হলেও পরে উভয়ইকেই ডিবির প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়ে।
আর উত্তরায় হরতালের সমর্থনে মিছিলের পর অভিযান চালিয়ে মনির, আশরাফ ও ওমর ফারুক গ্রেফতার করে তাদেরকে নিয়ে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করেছে।
বিবৃতিতে রফিকুল ইসলাম বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ জন ছাত্রকে গ্রেফতার করে তাকে নিয়ে অভিযান চালিয়ে আরও ৮ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পল্টন থেকে ১ জন এবং গুলশান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সকাল-সন্ধ্যার হরতালে শুধু রাজধানীতেই ২৫ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
তিনি গ্রেফতারকৃতদের অবিলস্বে মুক্তিসহ সরকারের অনৈতিক কর্মের প্রতিবাদে সাধারণকে সাথে থাকার আহব্বান জানান।
এমএ





