কামাল হোসেন নামে রাজধানীর হাজারীবাগের একজন জুতার ব্যবসায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি কোরআন শরিফ উপহার দিয়েছেন।
বুধবার বিকাল ৩টা ৪০মিনিটে বাংলা তরজমাসহ একটি কোরআন খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌছে দেন। তার উপহারটি স্বানন্দে গ্রহণও করেছেন বেগম জিয়া।
খালেদা জিয়ার পক্ষে চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান উপহারটি গ্রহণ করেন।
পরে শায়রুল কবির জানান, চেয়ারপারসন কামাল হোসেনের উপহারে খুশি হয়েছেন। এমন দিনে তিনি আল্লাহর এ পবিত্র গ্রন্থটি উপহার পেলেন যেদিন কার্যালয়ে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা পালন করা হচ্ছিল।
উপহার দেয়ার পর কার্যালয়ের সামনে কামাল হোসেন বলেন,‘ গত ৪ জানুয়ারি আমার বাবা মারা যাওয়ার পর আল্লাহর কাছে মানত করেছিলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি কোরআন শরিফ উপহার দেবো। আল্লাহর আমার সেই আশা পূরণ করেছেন।’
জেএ





