যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দেড় থেকে ২ বছরের মধ্যে পদ্মা সেতু নির্মাণসহ বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে।
বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবাই মিলে মুক্তিযুদ্ধকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যাবো। জামায়াত প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতে মামলা চলছে। রায় হবার পর আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুব আলী খান, বদরুল আলম বদর, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, যুগ্ম-সম্পাদক সোলায়মান বিশ্বাস, টুঙ্গীপাড়া উপজেলার নব-নির্বাচিত মেয়র গাজী গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।
[b]গোপালগঞ্জ, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
২ বছরের মধ্যে পদ্মা সেতু নির্মাণ দৃশ্যমান হবে: ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দেড় থেকে ২ বছরের মধ্যে পদ্মা সেতু নির্মাণসহ বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চান।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সশস্ত্র হামলা, প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে মামলাটির রায় আগামী কাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রদান করা হবে।
মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।
‘নেটটা একটু স্লো করে দাও’—ট্রাইব্যুনালে পলক-কাদেরের কল রেকর্ড
জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
















