তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহে সংঘটিত হত্যাকান্ডের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষ্যে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানাবে বিএনপি।
বুধবার বনানীর সামরিক কবরস্থানে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রাক্তন সেনা কর্মকর্তা যারা এখন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তারা সকাল ১০টা ৪৫ মিনিটে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাবেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে বিপথগামি কিছু বিডিআর সদস্য।
এমকে





