শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গাজীপুরের র‍্যাব-১ এর মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর জেলার শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামি তিনি। জেলার ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ