বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সহ-সভাপতি আলেম আল্লামা তাফাজ্জল হকের ইন্তেকালে শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (০৬ জানুয়ারি) এক শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শোকবাণীতে তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অন্যতম সহ-সভাপতি, উমেদনগর মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস দেশবরেণ্য আলেম আল্লামা তাফাজ্জল হক দীনি শিক্ষার বিস্তার ও প্রসারে বিরাট অবদান রয়েছে। তিনি ছিলেন দেশের বিপুল সংখ্যক আলেমের উস্তাদ। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ ইসলামী শিক্ষাবিদকে হারাল।

শোকবাণীতে আল্লামা তাফাজ্জল হকের জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য তিনি মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।-বিজ্ঞপ্তি

এএস