জাতীয় ও জেলা পর্যায়ের বিএনপির ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম ও টাংগাইল জেলার কালিহাতি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শুকুর মাহমুদ।
শুক্রবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]