নৃশংস বিডিআর হত্যাকাণ্ডের মতো শোকাবহ দিনে নাচ-গানের মাধ্যমে এশিয়া কাপ উদ্বোধনের দিন নির্ধারণ করায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তিনি বলেন,যেদিন নৃশংসভাবে ৫৭ জন বিডিআর কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সেই শোকাবহ দিনে নাচ-গানের মধ্য দিয়ে জাকজমপূর্ণভাবে এশিয়া কাপ উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে,যা অত্যন্ত দুঃখজনক।
মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়া এসব কথা বলেন।
বেগম জিয়া বলেন,তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের বেশির ভাগ মন্ত্রী-এমপি জনগণের ভোটে নির্বাচিত নয়। এটি অবৈধ সরকার। সুতরাং এই সরকারের মুখে জনগণের কথা শোভা পায় না।
তিনি বলেন,দেশে গণতন্ত্র নেই । গণতন্ত্রকে হত্যা করে এই সরকার ক্ষমতায় বসেছে। তারা প্রতিদ্বন্দ্বী সকল দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। এভাবে তারা অবৈধ শাসনকে প্রলম্বিত করার পাঁয়তারা করছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ ১৯ দলীয় জোটের নেতাবৃন্দ।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]