তিনি আজ লক্ষীপুর দত্তপাড়া ইউনিয়ন জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আমির মাস্টার আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা আমির মাস্টার রুহুল আমীন ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান ও চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

রেজাউল করিম বলেন, জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠার জন্য আপোষহীন যে সমাজে জনগণ হবেন চরিত্রবান ও সমাজ হবে ইনসাফপূর্ণ। যে সমাজে সন্তানরা পিতামাতাকে শ্রদ্ধা করবে, পিতা-মাতা সন্তানদের প্রীতি স্নেহশীল হবে। শিক্ষক-ছাত্রের মধ্যে গড়ে উঠবে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক। মূলত, সেই স্বপ্নের সমাজের সকল নাগরিকই হবেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এমন একটি মূল্যবোধ সম্পন্ন জাতি গঠন করতে চাই যে জাতি হবে চারিত্রিক ও নৈতিক গুণাবলি সম্পন্ন। কিন্তু ফ্যাসীবাদী ও স্বৈরাচারী পতিত সরকার আমাদের চরিত্র ও মূল্যবোধ ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। তাই আমরা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে অহীর আদর্শের ভিত্তিতে একটি গণমুখী শিক্ষা জাতিকে উপহার দিতে চাই। তিনি ডা. ফয়েজসহ শহীদের রক্তাক্ত লক্ষীপুরকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।

৮ নং করপাড়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

আজ লক্ষীপুরের ৮নং করপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াত আমির মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারি ও জামায়াত নেতা এমরান হোসেন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি