দেশের করোনা পরিস্থিতিসহ চলমান সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। কাল শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল কবির খান বলেন, আগামীকাল ১৭ এপ্রিল শুক্রবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে মহাসচিব সমসাময়িক বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

এএস