বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'নিজেদের চুরি ঢাকতে জামায়াতকে নিষিদ্ধ করতে চান জামাতেক নিশিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হবে না। আপনি (সরকার) কি গ্যারান্টি দিতে পারেন যে, জামায়াতকে নিষিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে।

উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি হবে না। তাহলে নিষিদ্ধের বিষয়টি চিন্তা করেণ। আমরা জানি, আপনারা সে গ্যারান্টি দিতে পারেন না।'


শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজম্ম ৭১ আয়োজিত রাজনীতির অস্থিরতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
 
গয়েশ্বর চন্দ্র বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াতর ভুমিকা প্রশ্নবিদ্ধ ছিল ঠিকই, কিন্তু এ দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করেই তারা রাজনীতি করছে।
 
এ সময়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কিছু করলেও হাসিনা সরকার আমাদেরকে জেলে নিবে, না করলেও নিবে, তাই আসুন কিছু করে বা কিছু বলেই জেলে  যাই।
 
সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক সাংসদ সৈয়দ আশিফা আশরাফ পাপিয়া, ঢকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এমআর