আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড: হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আরও একটি বাংলাদেশ আর্জন করেছে বাংলাদেশের জনগন। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা এবং আওয়ামী লীগই পারে এমন অর্জন করতে।
বুধবার দুপুরে শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মায়ানমারের মত ভারতের কাছ থেকে সমুদ্রসীমা জয়লাভ করেছি। এ জয়ে ভারত সরকার স্বাগত জানিয়েছে। এতেই প্রমাণিত হয় ভারতের নতুন সরকার আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
ভারতের বিজয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, আমরা চার-এক এ জয়লাভ করেছি। ২৫-২৬ হাজার বর্গমাইলের মধ্যে আমরা পেয়েছি ২০,০০০ বর্গমাইল, বাকিটুকু পেয়েছে ভারত।
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভারত মাত্র ৫,০০০ বর্গমাইল পেয়েছে। এতে যদি তারা (বিএনপি) মনে করে এটা আমাদের বিজয় না তাহলে রাজনৈতিক কারণে অথবা তারা মূর্খের মতো আচরণ করছে।
ঢাকা, এমআর, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





