মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।

তিনি আরও বলেন, জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল। তাই নির্বাচনের জবাবদিহিতা, প্রতিনিধির জবাবদিহিতা সব জবাবদিহিতা নিশ্চিত করাই মূল কাজ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনীতি রুগ্ন হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগ্ন হলে, স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগ্ন হবে৷তাই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপির ৩১ দফার বাইরে আরও ভালো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে। ক্ষমতায় গেলে তা নিয়ে কাজ করা হবে। উঠান বৈঠক সংষ্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করা সম্ভব।

এনএইচ