জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর খিলগাঁও থানার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
থানা আমীর সালেহ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সগীর বিন সাঈদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কবির আহমদ। উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক রবিউল ইসলাম, মোঃ শাহজাহান ও মোঃ মোতালেব প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়ার মাস; প্রশিক্ষণের মাস। মূলত মানুষ যাতে খোদাভীতি ও আত্মসংযমী হতে পারে এজন্যই আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। তাই যথাযথভাবে সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। তিনি রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সকলকে জীবন গঠনের আহবান জানান।
তিনি জুলুম-নির্যাতন পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





