গত ১ মে রাতে ঢাকা মহানগরীর কাওরান বাজারের হাসিনা মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান।

গতকাল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, রাজধানীর কেন্দ্রস্থলে মধ্যরাতে শত শত দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা খুবই রহস্যজনক। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সব কিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

এ ধরনের একটা ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকারের উচিত হবে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনানুগ শাস্তি প্রদানের ব্যবস্থা করা।

কাওরান বাজারের অগ্নিকাণ্ডে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমবি