দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়ায় সোমবারের ঘোষিত হরতাল পিছিয়েছে জামায়াতে ইসলামী। আগামী বৃহস্পতিবার এ হরতাল পালন করবে দলটি।
শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, বিশ্ব এজতেমার ২য় পর্বের আখেরী মুনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচী ৩ ফেব্রুয়ারি সোমবারের পরিবর্তে আগামী ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পালিত হবে। ৩ ফেব্রুয়ারী সোমবার দেশব্যাপী শন্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।
মাওলানা মতিউর রহমান নিজামীকে সুপরিকল্পিতভাবে হত্যা করার সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াত সেক্রেটারি।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
জামায়াতের হরতাল সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার
দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়ায় সোমবারের ঘোষিত হরতাল পিছিয়েছে জামায়াতে ইসলামী। আগামী বৃহস্পতিবার এ হরতাল পালন করবে দলটি। শনিবার বিকেলে জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।





