মামলার ভয়ে ভীত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়া পালিয়ে নয় বরং হাসিনাকে তাড়িয়ে বেড়াচ্ছেন।

তিনি বলেন, ‘তাড়িয়ে বেড়ানোর ভয়ে ক্ষমতায় থাকতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে। ৫০ হাজার কোনো ৫০ লক্ষ পুলিশ নিয়োগ দিলেও ক্ষমতায় থাকতে পারবেনা।

বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস।

শনিবার বিকালে কুমিল্লার টাউন হল মাঠে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত ‘বিদ্যুৎ ও গ্যাসের মূলবৃদ্ধির প্রতিবাদ, খুন-গুম বন্ধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কুমিল্লা জেলা দক্ষিন শাখা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার।

শরিকদের মধ্যে এলডিপি সভাপতি অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতের ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, রেদওয়ান উল্লাহ সাহিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মাওলান মুহাম্মদ ইসহাক, কল্যান পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়া কুমিল্লা জেলা দক্ষিন শাখার সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, উত্তরের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো: আকতারুজ্জামন সরকারসহ জেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এমএইচ/এসএইচ