বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার পাসের হার বাড়ানোর নামে শিক্ষা-ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে। নষ্ট করছে ভবিষ্যত মেধা।
আজ (বুধবার) কিশোরগঞ্জে এক জনসভায় বেগম খালেদা জিয়া এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি-জোট ক্ষমতায় থাকার সময় নকল মুক্ত শিক্ষা-ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে নকল সাপ্লাই দেয়া হচ্ছে।
শুধু মাত্র পাসের হার বাড়িয়ে বিদেশীদের সামনে নিজেদের সাফল্য দেখানোর হীন উদ্দেশ্যে পাসের হার বাড়ানো হচ্ছে, ধ্বংস হচ্ছে ভবিষ্যত মেধা।
প্রশ্ন পত্র ফাঁসের একের পর এক ঘটনার কড়া সমালোচনা করে বেগম জিয়া বলেন, এই সরকার শিক্ষা-ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে চলেছে।
কেবি





