আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ডাকা জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। তবে কেন স্থগিত করা হলো তা তিনি জানাতে পারেননি।

শায়রুল কবির খান বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু আজ সে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে না। তবে আগামীকাল শনিবার ২১ ডিসেম্বর বিকাল ৫ টায় স্হায়ী কমিটির বৈঠক হবে।

উল্ল্যেখ্য এর আগে গত বৃহস্পতিবার শায়রুল কবির খান বলেন, আগামীকাল বেলা সাড়ে তিনটায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় দলের জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে বক্তব্য তুলে ধরবেন। এসময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা ও মুক্তির বিষয়ে করণীয় ও কর্মসূচি, ভারতের নাগরিকত্ব ইস্যু ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরা হতে পারে।

এএইচ