বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিচারবিভাগ নিয়ে আবোল-তাবল মন্তব্য করা থেকে বিরত থাকতে সাবধান করলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন। তিনি বলেন, খালেদা জিয়া হতাশার চরম পর্যায়ে আছেন তাই তিনি এখন আবোল-তালব কথা বলেছেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমী কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনারা তো অনেকদিন ক্ষমতায় ছিলেন কিন্তু কই আপনারা তো বিচার বিভাগ আলাদা এবং স্বাধীন করেন নি। আপনারাই বিচার বিভাগকে পরাধীন করে রেখেছিলেন। আপনারা বলেন বিচার বিভাগ স্বাধীন নয় আবার আপনারাই গম পচাঁ না ভালো তা নিয়ে আদালতে মামলা করেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, তিন বার প্রধানমন্ত্রী ছিলেন তাই আপনার কাছে জনগন এমন আবোল-তাবল কথা-বার্তা আশা করে না।

বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি ডা: ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব হুমায়ুন কবীর মিজি ও অন্যান্য নেতাকর্মীরা।

ইআর