মনপুরা উপজেলা বিএনপির অফিসে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্র জানায়, সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীরা মনপুরার হাজিরহাট কার্যালয়ে টিভিতে খবর দেখার উদ্দেশ্যে হাজির হয়। এ সময় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ৫০/৬০টি চেয়ার টেবিল ভাঙচুর করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। এ সময় হামলাকারীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও ভাঙচুর করে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর
রাজনীতি
ভোলায় বিএনপি অফিসে হামলা: আহত ২০
মনপুরা উপজেলা বিএনপির অফিসে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।





