তুরস্ক সরকার কর্তৃক ভাস্কর্য নির্মাণের বিষয়ে বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, “তুরস্ক রাষ্ট্রদূত ও বাংলাদেশের তথ্যমন্ত্রীর এক বৈঠক আলোচনার সূত্র ধরে পত্রিকায় প্রকাশিত খবরে তুরস্কের শেখ মুজিব ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণের কথা বলা হয়েছে।
আমরা বিশ্বাস করতে চাই না যে, তুরস্ক সরকার এমন এক সময় এই উদ্যেগ নিচ্ছেন! যখন বাংলাদেশের আলেম ওলামা ও সর্বস্তরের আপামর মুসলিম জনতা ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ডা: শফিকুর রহমান বলেন, ফিলিস্থানসহ সারাবিশ্বের মজলুম মুসলমানদের পক্ষে তুরস্কের রাষ্ট্রীয় অবস্থান একেবারেই সুস্পষ্ট ও বলিষ্ঠ। তুরস্ক তাদের অবদান ও কার্যক্রমের মাধ্যমে কার্যত মুসলিম বিশ্বের জনগণের হৃদয় জয় করে নিয়েছে।
বিবৃতিতে বলেন, এমনি অবস্থায় ভাস্কর্য নির্মাণের এই তথ্যটি আদৌ যদি সঠিক হয় তাহলে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের জনগণ আহত হবে।
আমরা আশা করি মুসলিম বিশ্বকে আহত করে এমন কাজ তুরস্ক সরকার করবেন না এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।” প্রেস-বিজ্ঞপ্তি
এএস





