নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও জাতীয় সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে ২১ আগস্ট বৃহস্পতিবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে বিএনপির গণসংযোগ চলবে বলে জানিয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দলীয় সূত্র জানায়, গণসংযোগকে কেন্দ্র করে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম তৈরি করা হয়েছে যারা পর্যায়ক্রমে সারাদেশে গণসংযোগ করবেন।
গণসংযোগ শেষে দলের পক্ষ থেকে ঢাকায় একটি সমাবেশ করা হবে। আর সেই সমাবেশ থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন বলেও জানা যায়।
বিএনপির দফতর সূত্রে জানা যায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও ঢাকা মহানগরে প্রধান করা হয়েছে।
এছাড়া অন্যান্য টিম প্রধান হিসাবে দায়িত্বে থাকবেন স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান তাকে পঞ্চগড় ও ঠাকুরগাঁও, ব্যারিস্টার মওদুদ আহমদকে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, তরিকুল ইসলামকে নড়াইল, খুলনা জেলা ও মহানগর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে দিনাজপুর ও সৈয়দপুর, ব্রিগেডিয়ার (অব) আ স ম হান্নান শাহকে নোয়াখালী ও লক্ষ্মীপুর, ড.আব্দুল মঈন খানকে ফরিদপুর ও মাদারীপুর, এম কে আনোয়ারকে চট্টগ্রাম দক্ষিণ ও মহানগর, গয়েশ্বর চন্দ্র রায়কে যশোর ও ঝিনাইদহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, নজরুল ইসলাম খানকে বগুড়া, রাজশাহী মহানগর ও সিরাজগঞ্জ, নাটোর জেলা মোয়াজ্জেম হোসেন আলাল,
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে পিরোজপুর, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে ভোলা, সেলিমা রহমানকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ, আব্দুল্লাহ আল নোমানকে বরিশাল উত্তর ও দক্ষিণ এবং মহানগর, এম মোরর্শেদ খানকে কক্সবাজার, শমসের মবিন চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চৌধুরী কামাল ইবনে ইফসুফকে রাজবাড়ী ও গোপালগঞ্জ, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুককে নরসিংদী,ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজশাহী জেলা ও পাবনা, ফজলুর রহমান পটলকে নীলফামারী, ডা. এ জেড এম জাহিদ হোসেনকে চাঁপাইনবাবগঞ্জ, মুশফিকুর রহমানকে শেরপুর, খন্দকার মাহবুব হোসেনকে বরগুনা,
এডভোকেট আহমেদ আজম খানকে শরীয়তপুর, এডভোকেট জয়নুল আবেদীনকে গাজীপুর জেলা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে মাগুড়া ও বাগেরহাট, মিজানুর রহমান মিনুকে রংপুর জেলা ও মহানগর, মো. শাহজাহানকে সুনামগঞ্জ ও মৌলভীবাজার, বরকত উল্লাহ বুলুকে কুমিল্লা উত্তর ও চাঁদপুর, সালাহ উদ্দিন আহমেদকে, সিলেট রুহুল কুদ্দস তালুকদার দুলুকে পটুয়াখালী, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে সাতক্ষীরা, নিতাই রায় চৌধুরীকে চুয়াডাঙ্গা, নাজিম উদ্দিন আলমকে ঝালকাঠি, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে নাটোর ও জয়নুল আবদীন ফারুককে জামালপুর জেলায় গণসংযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা,২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





