হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ।
শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবি পুলিশের একটি দল জুবায়েরকে গ্রেফতার করে। জুবায়ের-এর বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে নাশকতার অপরাধে মামলা রয়েছে।
মোট কতগুলো মামলা রয়েছে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, এখনো নিশ্চিত না। তবে আগের মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এবারও তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
এরআগে মাওলানা জুবায়ের আহমদকে আটকের অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। বিষয়টি জানিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী। তিনি বলেন, শুক্রবার বিকালে মাওলানা যুবায়ের আহমদকে ডিবি পরিচয়ে তার লালবাগের বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে।
এমবি





